hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৪

প্রথম ইসলাম গ্রহণকারী

শায়বী আবদুল্লাহ ইবনে আব্বাস -কে জিজ্ঞাসা করেন, কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে? তিনি বললেন, তুমি কি হাসান (ইসলামের প্রাথমিক কবি) এর কথা শোননি? তিনি বলেছিলেন যে, যদি তুমি আমার নিকট নির্ভরযোগ্য কোন ভাইকে স্মরণ করতে চাও তাহলে তোমার ভাই আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু-কে স্মরণ কর। যে কৃতকর্মে নবী কারীম (সাঃ) কে ছাড়া উত্তম সৃষ্টি, অধিক আল্লাহভীরু, ন্যায়পরায়ণ এবং তিনি পূর্ণ করেন যা ওয়াদা করেন। এমন কোন প্রশংসনীয় কাজ নেই যেখানে তার উপস্থিতি নেই? আর তিনিই প্রথম মানুষ যিনি রাসূল (সাঃ) কে সত্য বলেছিলেন। (মুস্তাদরাকে হাকীম, ৩৬৭)