hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮২

নবী কারীম (সাঃ) আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু কে দিলেন

আল্লাহর রাসূল (সাঃ) আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর ব্যাপারে একটি স্বপ্ন দেখলেন। যার দ্বারা তাঁর প্রজ্ঞার কথা জানা যায়। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহুে হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সাঃ) বলেন, আমি দেখলাম একটি বড় পাত্র পূর্ণ দুধসহ আমাকে দেয়া হলো তা হতে আমি তৃপ্তি সহকারে পান করলাম।

আমার কাছে মনে হলো, দুধ আমার রগ ও রক্ত-মাংসে পৌঁছে গেছে। তারপরেও কিছু দুধ বেশি হলো। তা আমি আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু কে পান করতে দিলাম। তারা (সাহাবীগণ) বলেন, এটা হলো জ্ঞান, যা আল্লাহ তায়ালা আপনাকে দান করেছেন। আপনি পরিপূর্ণ হলে অতিরিক্ত অংশ আবু বকরকে দেয়া হয়েছে। তখন নবী (সাঃ) বললেন, তোমরা ঠিক বলেছ। (আল ইহসান ফী তাকরীবে ইবনে হিব্বান, ১৫/২৬৯)