hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৭

আয়েশা এবং আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর মধ্যে কথোপকোথন

কুরাইশদের বিশ্বাসঘাতকতার খবর আসার তিনদিন আগেই রাসূল (সাঃ) আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহা কে তার সাজ-সরঞ্জাম প্রস্তুত করতে বলেছিলেন। তবে। বিষয়টা গোপন রাখার পরামর্শ দেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহা এর কাছে আসেন। তিনি বললেন, মা, এ প্রস্তুতি কিসের? আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহা বললেন, আমি জানি না। আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, এটা তো রোমকদের। সাথে যুদ্ধের সময় নয়। তাহলে রাসূল (সাঃ) কোন দিকে যাওয়ার ইচ্ছা করেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহা বললেন, আমি জানি না। অতঃপর জিজ্ঞেস করলেন, তিনি কি নাজদদের দিকে যেতে চাচ্ছেন? তাতেই আমি চুপ থাকলাম।

তারপর জিজ্ঞেস করলেন, তিনি কি কুরাইশদের উদ্দেশ্যে বের হচ্ছেন? তাতেও আমি চুপ থাকলাম। এরপর রাসূল প্রবেশ করলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু তাঁকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! আপনি কি কোন দিকে বের হতে চাচ্ছেন? তিনি বললেন, হ্যাঁ। আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, বনী আসফারের দিকে। রাসূল (সাঃ) বললেন, না। তারপর বললেন, তাহলে কি নাজদের দিকে রাসূল (সাঃ) বললেন, না। তাহলে কি। কুরাইশদের উদ্দেশ্যে? এবার রাসূল (সাঃ) বললেন, হ্যাঁ। আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল! কুরাইশ ও আপনার মধ্যে একটি চুক্তি রয়েছে। রাসূল (সাঃ) বললেন, তারা বনী কাহবের সাথে যে আচরণ করেছে। তা কি তোমার নিকট পৌঁছায় নি? (মাগাযিল ওয়াকিত- ২৭৯৬)