hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৭

সন্তান হত্যাকারীদের সাদরে গ্রহণ

হুনাইন যুদ্ধের পর রাসূল (সাঃ) ও তার সাহাবীগণ তায়েফ অবরোধ করেন। এতে মুসলমানদের কিছু হতাহতের ঘটনা ঘটে। এতে কিছু সাহাবী শাহাদাতবরণ করেন। সেই যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর ছেলে আব্দুর রহমানও অংশগ্রহণ করেছিলেন। আব্দুর রহমান তাদের আঘাতে আহত হন। ঐ আঘাতের কারণে মদীনাতে আসলে রাসূল (সাঃ) এর মৃত্যুর পর তিনি মারা যান। এরপর বনী তায়েফের অধিবাসীদের ইসলাম গ্রহণের জন্য আগমনের খবরে একটি প্রতিক্রিয়া তৈরি হয়। আব্দুর রহমানের প্রতিশোধ নেয়া হবে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সবার আগে গিয়ে তাদের আগমনে সম্ভাষন জানান। (সীরাতুন নাবুবিয়্যাহ লি ইবনে হিশাম, ৪/১৯৩)