hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৮

আবু বকর ফাতেমা রাদিয়াল্লাহু তা'আলা আনহা কে সন্তুষ্ট করেন।

হযরত আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তা'আলা আনহা কে দেখতে গেলে আলী রাদিয়াল্লাহু তা'আলা আনহু তাকে বললেন, আবু বকর তোমার নিকট আগমনের অনুমতি চাচ্ছে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তা'আলা আনহা আলী রাদিয়াল্লাহু তা'আলা আনহু কে বললেন, আপনি কি চান যে, আমি তাকে অনুমতি প্রদান করি? তিনি বললেন, হ্যাঁ। সুতরাং ফাতেমা ও আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু কে অনুমতি দেন। ফলে তিনি তাঁর কাছে গমন করে বিভিন্নভাবে সন্তুষ্ট করাতে চেষ্টা করেন। এক পর্যায়ে ফাতেমা সন্তুষ্ট হয়ে যান। (আবাত্ত্বীলু ইয়াজীবু আন তামহীয়া মিনাত তারীখ, পৃঃ ১০৯)