hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৬

প্রথমে যে জান্নাতে প্রবেশ করবে।

আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু হতে বর্ণিত। নবী (সাঃ) বলেন, জিবরাঈল আলাইহিস সালাম একদিন আমাকে দেখালেন যে, আমার উম্মত হতে কে কে জান্নাতে প্রবেশ করবে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল! আমি আকাঙ্কা করি আপনার সাথে থাকার যাতে তাদেরকে দেখতে পারি। রাসূল (সাঃ) বললেন, আমার উম্মতের মধ্যে তুমি তো সে ব্যক্তি, হে আবু বকর! যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। (আবু দাউদ)।