hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫১

তুমি কি এটা পছন্দ কর?

ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন, আমরা কঠিন গরমের সময় তাবুকের যুদ্ধে রওনা হলাম। এক পর্যায়ে আমরা একটি স্থানে অবতরণ করলাম। তখন আমাদের পিপাসা এত বেশি লেগেছিল যে, মনে হচ্ছিল আমাদের শক্তি শেষ হয়ে যাবে।

তখন আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল! আল্লাহ তায়ালা তো আপনার জিকির">দোয়া কবুল করেন। সুতরাং আপনি আল্লাহর কাছে দোয়া করুন। রাসূল (সাঃ) বললেন, তুমি কি এটা পছন্দ কর? তিনি বললেন, হ্যা। তারপর রাসূল (সাঃ) তার দু'হাত তুললেন। হাত নামানোর আগেই আকাশে মেঘ দেখা গেল। তারপর বৃষ্টি হলো। সাহাবীরা তাদের সাথে যেসব পাত্র ছিল পানি দ্বারা সেসব পাত্র ভরে নিলেন।ইবনে হিব্বান-১৭০৭)