১
আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১০৪
তোমরা আমাকে হেয় করেছিলে কিন্তু সে আমাকে অনুসরণ করেছিল
একদা আকীল বিন আবি তালেব ও আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর মাঝে কথা কাটাকাটি হয়। এতে আকীলের অপরাধ ছিল। পক্ষান্তরে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু ছিলেন সম্পূর্ণ নির্দোষ। আর মানুষের বংশধারা বর্ণনা করে মানুষকে ঘায়েল করার ক্ষমতা আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর ছিল। কিন্তু আকীল যেহেতু নবী (সাঃ) এর চাচাতো ভাই, সেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু তাকে কিছু না বলে নবী (সাঃ) এর নিকট অভিযোগ উত্থাপন করেন। ফলে নবী (সাঃ) সমস্ত মানুষের উপস্থিতিতে দাঁড়িয়ে ভাষণ দিলেন।
তিনি বলেন, “তোমরা কি আমার সাথীকে কষ্ট দেয়া থেকে বিরত থাকবে না? তার এবং তোমাদের প্রকৃত অবস্থা ভালো করে জেনে নাও, আল্লাহর শপথ! তোমাদের মধ্যে এমন কেউ নেই যার বাড়ির গেট অন্ধকারাচ্ছন্ন নয়। তবে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর গেট ব্যতীত।
কেননা, তাঁর গেটে তো নূর ঝলমল করে।
আর আল্লাহর শপথ! আমি যখন তাওহীদের দাওয়াত প্রচার করি তোমরা সবাই বলেছিলে যে, আমি মিথ্যা বলছি। কিন্তু আবু বকর বলেছিল, আপনি সত্য বলছেন এবং সত্য ধর্মের প্রচার করছেন। আর তোমরা তো তোমাদের মাল-সম্পদ নিজেদের কাছে গচ্ছিত রেখে দিয়েছিলে। পক্ষান্তরে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু তার সমস্ত মাল আমার তরে উৎসর্গ করেছিল। আর তোমরা আমাকে সাহায্য করা থেকে যখন বিরত ছিলে, তখন সে আমার প্রতি সহমর্মিতা প্রদর্শন করে আমার অনুসারী হয়েছিল। (তাবারানী, ৩/৩৭৮)