hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৩

তুমি কি আবু বকরের ব্যাপারে কিছু বলেছ

বর্ণিত আছে যে, রাসূল হাসান কে বললেন, তুমি কি আবু বকরের ব্যাপারে কিছু বলেছ (তুমি কি আবু বকরের ব্যাপারে কোন কবিতা রচনা করেছ?) তিনি বললেন, হ্যাঁ। এরপর তিনি নিচের কথাগুলো আবৃত্ত করলেন : “তুমি যদি কোন বিশ্বস্ত ভাইয়ের অবদানের কথা উল্লেখ করতে চাও তাহলে স্মরণ করো তোমার ভাই আবু বকরের কথা। তিনি কতইনা মহান অবদান রেখে গেছেন।

প্রকৃতপক্ষে নবীর পরে সৃষ্টির সেরা সর্বাধিক আল্লাহভীরু, ন্যায়পরায়ণ এবং দায়িত্ব আদায়ে সর্বাধিক বিশ্বস্ত ব্যক্তিত্ব। সুতরাং নবীর পর তার রয়েছে প্রশংসিত অবস্থান। আর তিনিই সবার আগে রাসূল (সাঃ) কে সত্যায়ন করেছিলেন। আর সুউচ্চ সাওর পর্বতের গুহায় তিনিই ছিলেন (রাসূলের সাথী হিসেবে দুজনের এক জন। আর তারা সেই পাহাড় আরোহন করলে শত্রুরা তাদের পাশ দিয়ে প্রদক্ষিণ করে।” অতঃপর রাসূল (সাঃ) এতে অনেক খুশি হলেন এবং বললেন, হে হাসান! কতইনা উত্তম! (তোমার এ কবিতা)। (রিয়াযুন নাযরাহ, ১/৫৫, ৫৬)