hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫

আল্লাহ তার চুখ অন্ধ করে দিয়েছেন

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু নবী (সাঃ) এর সাথে বসা ছিলেন। এমন সময় আবু লাহাবের স্ত্রী উম্মে জামীল একখণ্ড পাথর নিয়ে তাদের নিকট আগমন করল। সে চাইছিল এটার দ্বারা তাদেরকে প্রহার করবে। সে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু কে দেখতে পেল তখন নবী (সাঃ) আবু বকরের পাশে ছিলেন। কিন্তু আল্লাহ তায়ালা তার চোখকে অন্ধ করে দেন যার ফলে রাসূল (সাঃ) কে দেখতে পায় নি।

সে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু-কে জিজ্ঞেস করল, তোমার ঐ সাথী কোথায়? আমি জানতে পেরেছি সে নাকি আমাদের দুর্নাম করে। আল্লাহর কসম, যদি আমি তাকে পাই তবে এই পাথর দ্বারা তাকে আঘাত করব। রাসূল (সাঃ) কে দেখতে না পেয়ে যখন মহিলাটি চলে যেতে লাগল তখন আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল! সে কি আপনাকে দেখেছিল? রাসূল (সাঃ) বললেন, না, সে আমাকে দেখতে পায়নি। (সীরাতে ইবনে হিশাম, ১ খণ্ড, পৃ: ৩৫৫)