hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

বনী মুয়াম্মলের এক দাসীকেও তিনি মুক্ত করেন

মুশরিক থাকা অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু -এর একটি দাসী ছিল। তিনি তাকে ইসলাম ত্যাগ করার জন্য শাস্তি দিচ্ছিলেন। এমনকি সে অনেক দুর্বল হয়ে পড়ে। তিনি তাকে এভাবে শাস্তি দিতেই থাকেন। তখন ঐ দাসী বলল, আল্লাহও তোমার সাথে এই আচরণ করবে। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এই দাসীকে মুক্ত করলেন। (আর রিয়াদুন নাদরাহ, পৃ: ৮৯)