১
আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১১৪
স্বপ্নের ব্যাখ্যায় আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ এর নিকট এসে বলল, আমি স্বপ্নে একটি ছাতা দেখেছি। উক্ত ছাতা থেকে ঘি ও মধু ঝরে ঝরে পড়ছিল। লোকেরা ঐগুলো তুলে নিচ্ছিল।
কেউ বেশি সংগ্রহ করছিল, কেউ বা কম। আসমান থেকে জমিন পর্যন্ত ঝুলন্ত রশিও আমি স্বপ্নে দেখেছি। আমি দেখলাম, আপনি তা ধরলেন এবং উঠে গেলেন। আপনার পরে আরেকজন ধরল, সে-ও উঠে গেল। তারপর আরেকজন ধরল, সে-ও উঠে গেল। তারপর অন্য একজন ধরলে রশিটি ছিড়ে গেল। পুনরায় তা জোড়া লেগে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল! আপনার প্রতি আমার পিতা-মাতা কুরবান হোক। আমাকে এ স্বপ্নের তা'বীর করার অনুমতি দিন। নবী (সাঃ) বললেন, তা'বীর কর।
আবূ বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, ছাতা হলো ইসলাম। ছাতা থেকে যে ঘি ও মধু ঝরে ঝরে পড়ছে তা হলো কুরআনের সুমিষ্টতা বা মাধুর্য। মানুষ তা থেকে কম-বেশি গ্রহণ করছে। আসমান থেকে জমিন পর্যন্ত ঝুলন্ত রশি হলো, ঐ মহাসত্য যার উপর আপনি রয়েছেন। আপনি তা ধরবেন, আল্লাহ আপনাকে উচ্চে আরোহণ করাবেন। আপনার পর তা আরেকজন ধরবে ও আরোহণ করবে। তারপর আরেকজন ধরবে ও আরোহণ করবে। তার সাহায্যে সে আরোহণ করবে। আপনার প্রতি আমার পিতা-মাতা কুরবান হোক, হে আল্লাহর রাসূল! বলুন, আমি কি সঠিক বলেছি না ভুল? নবী (সাঃ) বললেন, কিছু তো ঠিক বলেছ আর কিছু ভুল বলেছ। আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, আল্লাহর কসম! আপনি আমায় বলুন, আমি কোথায় ভুল করেছি, নবী কারীম (সাঃ) বললেন, কসম করো না।(বুখারী, মুসলিম)