hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৭

আমি আশা করি তুমি তাদের মধ্যে একজন।

আবু হুরাইরা এ থেকে বর্ণিত। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জোড়া জোড়া ব্যয় করবে তাকে জান্নাতের দরজাগুলো থেকে আহ্বান করে বলা হবে, হে আল্লাহর বান্দা! এ দরজাটি উত্তম। যে নামাযী, তাকে নামাযের দরজা থেকে আহ্বান করা হবে। যে মুজাহিদ, তাকে জিহাদের দরজা থেকে আহ্বান করা হবে।

যে রোযাপালনকারী! তাকে রাইয়ান নামক দরজা থেকে আহ্বান করা হবে। আর যে সাদাক্বাহ দানকারী তাকে সাদক্বার দরজা থেকে আহ্বান করা হবে। আবূ বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল! আমার পিতা-মাতা আপনার জন্য উৎসর্গ হোক। যাকে বেহেশতের দরজাসমূহ থেকে আহ্বান করা হবে তার তো আর কোন কিছুরই প্রয়োজন নেই। তবে কি কাউকে সকল দরজা থেকে আহ্বান করা হবে? তিনি কি বললেন, হ্যাঁ। আর আমি আশা রাখি, তুমি তাদের একজন হবে। (বুখারী, মুসলিম)