hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৮

আমি রাসূল (সাঃ) এর গোপনীয়তা প্রকাশ করিনি

ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন, যখন হাফসা খুনাইস ইবনে হুযায়ফাহ এর হাতে বিধবা হলেন। আর সে বদরে উপস্থিত হয়েছিল। তখন উসমানের সাথে সাক্ষাত হলে হাফসাকে বিবাহ করার প্রস্তাব দিলাম। উসমান রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, অপেক্ষা করুন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর সাথে দেখা হলে তাকেও হাফসাকে বিবাহের প্রস্তাব দিলাম। আমার প্রস্তাবে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু চুপ থাকলেন কোন উত্তরই দিলেন না।

আমার নিকট উসমানের উত্তরের চেয়ে এটাই বেশি কষ্টকর মনে হলো। তার কয়েক দিন অতিবাহিত হলে বা অপেক্ষার পর রাসূল স্বয়ং তাকে বিবাহের প্রস্তাব দিলেন। তার সাথে হাফসার বিবাহ দিলাম। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু আমার সাথে দেখা করে বললেন, সম্ভবত বিবাহের প্রস্তাবে উত্তর না দেয়ায় তুমি কষ্ট পেয়েছ। আমি বললাম, হ্যাঁ! আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, আসলে এ ব্যাপারটা নিয়ে রাসূল নিজে ভাবছিলেন এটা আমি জানতাম তাই আমি কোন উত্তর দেইনি। আর আমি তো রাসূল (সাঃ) এর গোপন বিষয় প্রকাশকারী নই। তিনি যদি বিবাহ না করতেন তাহলে অবশ্যই বিবাহ করতাম।