hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৫

কল্যাণের কাজে প্রতিযোগিতা

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু কল্যাণের কাজের প্রতিযোগিতায় সর্বদা অগ্রবর্তী থাকতেন। এমনিভাবে তিনি অনুসরণীয় চরিত্রের মডেলে পরিণত হন। এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু-এর একটি হাদীস রয়েছে। রাসূল (সাঃ) বললেন, তোমাদের মধ্যে কে রোযা অবস্থায় সকালে উপণিত হয়েছ? আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, আমি।

নবী কারীম (সাঃ) আবার বললেন, তোমাদের মাঝে কে মিসকীনকে খাবার খাওয়ায়েছ? আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, আমি। রাসূল (সাঃ) আবার বললেন, তোমাদের মাঝে কে আজ রোগীর সেবা করেছ? আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন, আমি। তারপর রাসূল (সাঃ) বললেন, উল্লেখিত বিষয়গুলোর গুণ যার মাঝে পাওয়া যাবে সে জান্নাতে প্রবেশ করবে। (মুসলিম, ১০২৮) ৬৪