hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২৬

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর প্রথম খুতবা

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু যখন খেলাফতের দায়িত্বে অধিষ্ঠিত হলেন তখন তিনি জাতির উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ জোরালো ভাষণ দেন। সেই ভাষণে তিনি বলেন, হে মানবমণ্ডলী! আমি তোমাদের খলিফা হিসেবে নিযুক্ত হয়েছি। তবে তোমাদের মাঝে আমি কোন শ্রেষ্ঠ ব্যক্তি নই। সুতরাং আমি যদি সঠিক করে থাকি, তাহলে তোমরা আমাকে সহযোগিতা করবে। আর যদি ভুল করে থাকি, তাহলে শুধরিয়ে দিবে। সত্যবাদিতা আমানত, মিথ্যাবাদিতা খেয়ানত। তোমাদের মধ্যে থেকে দুর্বল ব্যক্তি আমার কাছে সবল। সুতরাং আমি তার হক আদায় করতে বাধ্য থাকব। পক্ষান্তরে তোমাদের সবল ব্যক্তি আমার কাছে দুর্বল। সুতরাং তার থেকে যথাযথ হক আদায়ে আমি সামর্থ্য থাকব।

ইনশা আল্লাহ। যে জাতি! আল্লাহর রাহে জিহাদ করা ছেড়ে দেবে, আল্লাহ তায়ালা তাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবেন। যে জাতির মাঝে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে পড়বে, আল্লাহ তায়ালা তাদের উপর ব্যাপকভাবে বালা-মসিবত নাযিল করবেন। আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ ও তার রাসূলের কথা মেনে চলব, ততক্ষণ তোমরা আমার কথা মেনে চলবে। আর যদি আমি আল্লাহ ও তাঁর রাসূলের কথা অমান্য করি, তাহলে তোমরা আমার কথা মানবে না এবং এ ক্ষেত্রে আমার কোন প্রকার আনুগত্য করা যাবে না। আর তোমরা যদি সালাতের ব্যাপারে সচেষ্ট থাক, তাহলে আল্লাহ তোমাদের প্রতি। রহমত বর্ষণ করবেন। (বেদায়া ওয়ান নেহায়াহ- ৬/৩০৬)