hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৭

তিনি আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু ছাড়া আর কেউ নন

আল্লাহ তায়ালা ইরশাদ করেন যদি তোমরা তাঁকে সাহায্য না করো, তবে আল্লাহ তো তাকে সাহায্য করেছিলেন। যখন কাফিরগণ তাকে বহিষ্কার করেছিল এবং সে ছিল দু'জনের দ্বিতীয়জন, যখন তারা উভয়ে গুহার মধ্যে ছিল; সে তখন তার সঙ্গীকে বলেছিল, 'বিষন্ন হয়ো না, আল্লাহ তো আমাদের সঙ্গে আছেন।' (সূরা তাওবা- ৪০)

মুফাসসিরগণের মধ্যে এ বিষয়ে কোন দ্বিমত নেই যে, এ আয়াতের মধ্যে দুজনের একজন বলতে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু কে বুঝানো হয়েছে। হাসান থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর কসম! আল্লাহ তায়ালা এ আয়াতের মাধ্যমে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু ব্যতীত সকলকে ত্রুটিযুক্ত করেছেন। (রিয়াযুন নাযরাহ, ১/১১৯)