hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

গ্রন্থকারের ভূমিকা

সকল প্রশংসা বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহর জন্য। দরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ (সাঃ) -এর প্রতি। হে আল্লাহ! তুমি সকল সাহাবাদের প্রতি সন্তুষ্ট হও। ইসলামের ইতিহাসে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর জীবনী এক গুরুত্বপূর্ণ অধ্যায়। মানবজাতির ইতিহাস আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু -এর মর্যাদা, সম্মান, একনিষ্ঠতা, জিহাদ এবং দাওয়াত এসব বিষয় কখনো ভুলতে পারবে না। এজন্য আমি আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর জীবনী তার জিহাদ ও চরিত্র এসব বিষয় সংগ্রহ করেছি।

এর মাধ্যমে দায়ী, খতীব, উলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদ ও দ্বীনি ইলম অর্জনকারী ছাত্ররা যেন এর দ্বারা জীবনে উপকৃত হয়। এ সকল বিষয় তাদের জীবনে বাস্তবায়িত করে। এর মাধ্যমে আল্লাহ তায়ালা তাদেরকে দুনিয়া ও আখেরাতে সফলতা দান করবেন। সম্মানিত পাঠক! আমি আপনাদের জন্য নবীর পরে সবচেয়ে সম্মানিত ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু -এর জীবনী থেকে ১৫০ টি কাহিনী দলীল প্রমাণ সহকারে এখানে উল্লেখ করছি। যেগুলো জিহাদ চরিত্র ও বন্ধুত্ব এসব ক্ষেত্রে বিশেষ প্রসিদ্ধি লাভ করেছে। আমি আল্লাহর নিকট কামনা করছি, এসব গুণাবলির অধিকারীকে কিয়ামতের দিন জান্নাতে দেখতে পাব।

আল্লাহর নিকট ক্ষমাপ্রার্থীআহমাদ আবদুল আত তাহতাভী