hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৬

সম্মানী লোকেরাই সম্মানী লোকদেরকে চিনতে পারে

আলী ইবনে আবু তালিব সাহাবাদের মজলিসে আগমন করলেন। তখন সাহাবীরা নবী (সাঃ) এর পাশে বসা ছিলেন। তিনি কোথায় বসবেন সেটা নিয়ে ভাবছিলেন। আর নবী লক্ষ্য করছিলেন যে, কে আলীকে জায়গা করে দেয়? এরপর আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু দাঁড়ালেন এবং তাঁর স্থান থেকে সরলেন এবং বললেন, হে আবুল হাসান! এখানে বসুন তখন তিনি তাদের দুই জনের মাঝখানে বসলেন এবং বললেন, হে আবু বকর! সম্মানী লোকেরাই সম্মানী লোকদেরকে চিনতে পারে। (আল বেদায়া ওয়ান নেহায়াহ- ৭/৩৫৯)