hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬১

হে আবু বকর। তাদের উভয়কে সুযোগ দাও

একদা ঈদের দিন আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহা এর ঘরে প্রবেশ করলেন। এমতাবস্থায় তার দুই জন আনসারী মেয়ে গান গাইছিল। আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু তা দেখে বললেন, রাসূল (সাঃ) এর ঘরে শয়তানের বাদ্যযন্ত্র? তখন রাসূল তাদের থেকে মুখ ফিরিয়ে দেয়ালের দিকে ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর কথা শুনে নবী কারীম (সাঃ) বললেন, হে আবু বকর! তাদের উভয়কে সুযোগ দাও, কেননা প্রত্যেক গোত্রের ঈদের দিন থাকে, আর আজকের দিন হলো মুসলমানদের ঈদের দিন। (মুসলিম, ৮৯২)