hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫০

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু ও যুল বাদাইনের দাফন

আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহ তা'আলা আনহু বলেন, আমি রাসূল (সাঃ) এর সাথে তাবুকের যুদ্ধে অবস্থান করছিলাম। আমি রাতের গভীরে জাগ্রত হলাম। তখন সেনাবাহিনীর নিকট দিয়ে আগুনের মতো কিছু একটা দেখতে পেলাম। অতঃপর আমি তা দেখতে লাগলাম। তখন দেখতে পেলাম যে, সেখানে আল্লাহর রাসূল, আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু কে। আর এ সময় আবদুল্লাহ যুল বাযাদাইন মৃত্যুবরণ করেন। সাহাবীরা তার জন্য কবর খনন করলেন। রাসূল (সাঃ) তার কবরে নামলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু তাকে রাসূল (সাঃ) এর নিকটবর্তী করে দিলেন।

রাসূল (সাঃ) তখন বলছিলেন, তোমরা তোমাদের ভাইকে আমার কাছে তুলে দাও। যখন তাকে কবরে শুয়ালেন, তখন রাসূল (সাঃ) বললেন, হে আল্লাহ! এই সন্ধ্যায় আমি তার প্রতি সন্তুষ্ট ছিলাম, সুতরাং তুমিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। একথা শুনে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, হায় আফসোস! এ কবরের বাসিন্দা যদি আমি হতাম। আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু যখন কোন মৃত ব্যক্তিকে কবরে প্রবেশ করাতেন, তখন বলতেন, বিসমিল্লাহি ওয়া আলা মিন্নাতি রাসূলিল্লাহ ওয়াবিল ইয়াকীনি ওয়াবিল বা’আছি বা'আদাল মাউতি”। (মাওসুআতু ফিকহীস সিদ্দীক- ২২২)।