hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৯

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু ও জুমার নামায

একদা মদীনাতে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির ব্যবসায়ীগণ আসতে বিলম্ব হয়েছিল। এতে এমন অবস্থা হলো যে, মানুষের খাদ্যসহ নিত্য পণ্যের সংকট দেখা দিল, তাই মানুষ বণিকদের আগমনের প্রহর গুনতে লাগল। একদিন রাসূল (সাঃ) জুমার খুৎবা দিচ্ছিলেন এমন সময় বণিকদল আগমন করলে সাহাবীগণ রাসূল (সাঃ) এর খুৎবা বাদ দিয়ে কেনা-কাটার জন্য মসজিদ থেকে বের হয়ে গেল। মাত্র ১২ জন ছাড়া সবাই চলে গেল। তখন আল্লাহ এ আয়াত নাযিল করলেন

“আর তাঁরা যখন ব্যবসা অথবা ক্রীড়া কৌতুক দেখে তখন তারা তার দিকে ছুটে যায়, আর তোমাকে দাঁড়ানো অবস্থায় রেখে যায়। বল, আল্লাহর কাছে যা আছে তা ক্রীড়া কৌতুক ও ব্যবসা অপেক্ষা উত্তম। আর আল্লাহ সর্বোত্তম রিযিকদাতা। (সূরা জুম'আ : আয়াত- ১১) তবে যে কয়জন সাহাবী নবী (সাঃ) এর সাথে অবস্থান করছিলেন, তাদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু ছিলেন।