hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩২

উম্মে আইমানের সাথে সাক্ষাৎ

রাসূল (সাঃ) এর ওফাতের পর আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তা'আলা আনহু ওমরকে বললেন, চল উম্মে আইমানের সাথে সাক্ষাত করতে যাই। কেননা, রাসূল (সাঃ) তার সাথে সাক্ষাত করে খোঁজ-খবর নিতেন। তাঁরা উম্মে আইমান নামী বৃদ্ধার কাছে পৌছলে তিনি কেঁদে উঠেন। তারা উভয়ে শান্তনা দেয়ার উদ্দেশ্যে বললেন, আপনি কাঁদছেন কেন? রাসূল (সাঃ) এর জন্যে আল্লাহর নিকট যা আছে তা অধিক শ্রেয়।

তখন বৃদ্ধা উত্তর দিল। আমি এ কথা জানার জন্য কাদছি না। আমি কাঁদছি এ জন্য যে, আকাশের ওহী বন্ধ হয়ে গেছে। উক্ত মর্মস্পর্শী কথা শুনে তারাও কান্নায় ভেঙ্গে পড়লেন। নিজেদেরকে কিছুতেই সংবরণ করতে পারেননি। (মুসলিম- ২৪৫৪)