hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৮

হে আবু বকর। সুসংবাদ গ্রহণ কর

রাসূল মুজাহিদদের কাতার সোজা করার পর নিজের অবস্থান কেন্দ্রে ফিরে এসে সর্বশক্তিমান আল্লাহ তায়ালার কাছে সাহায্যের ওয়াদা পূরণের জন্যে আবেদন জানাচ্ছিলেন। তিনি বলছিলেন, হে আল্লাহ তায়ালা! তুমি আমার সাথে যে ওয়াদা করেছ তা পূরণ করো। হে আল্লাহ তায়ালা, আমি তোমার কাছে তোমার প্রতি সাহায্যের আবেদন জানাচ্ছি। উভয় পক্ষে প্রচণ্ড যুদ্ধ শুরু হওয়ার পর রাসূল (সাঃ) আল্লাহর দরবারে এ জিকির">দোয়া করলেন, 'হে আল্লাহ রাব্বল আলামীন! যদি আজ মুসলমানদের এ দল নিশ্চিহ্ন হয়ে যায়, তবে দুনিয়ায় তোমার ইবাদাত করার মতো কেউ থাকবে না।

হে আল্লাহ তায়ালা! তুমি কি এটা চাও, আজকের পরে কখনোই তোমার ইবাদাত করা না হোক? রাসূল (সাঃ) অতিশয় বিনয় নম্রতার সাথে কাতর কণ্ঠে এ মুনাজাত করছিলেন। তাঁর কাতরোক্তির এক পর্যায়ে উভয় স্কন্ধ থেকে চাদর পড়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু নবী করিম (সাঃ) এর চাদর ঠিক করে দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল! এবার থামুন। আপনি তো আপনার প্রতিপালকের কাছে অতিশয় কাতরতার সাথে মুনাজাত করেছেন। এদিকে আল্লাহ তায়ালার ফেরেশেতাদের প্রতি ওহী পাঠান, “আমি তোমাদের সঙ্গে আছি। সুতরাং তোমরা মুমিনদের অবিচলিত রাখো, অচিরেই আমি তাদের হৃদয়ে ভীতির সঞ্চার করবো যারা কুফরী করে।” (সূরা আনফাল : আয়াত-১২)

এদিকে আল্লাহ তায়ালা নবী করিম (সাঃ) এর কাছে এ মর্মে ওহী পাঠালেন,

“আমি তোমাদের সাহায্য করবে এক হাজার ফেরেশতা দ্বারা, যারা একের পর এক আসবে।” (সূরা আনফাল : আয়াত-৯) (সীরাতুন নবুওয়াত- ২/১৪০, ১৪১)