hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫৪

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর গোসল ও দাফন

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেন। তাঁর স্ত্রী আসমা বিনতে উমাইস তাকে গোসল দিয়েছিলেন। কেননা আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু কে গোসল দেয়ার জন্য অসীয়ত করেছিলেন। রাসূল (সাঃ) এর পাশেই তাকে দাফন করা হয়

রাসূল (সাঃ) এর বগলের বরাবর তার মাথা রাখা হয়েছে। তার জানাযা পড়েন তার পরবর্তী খলিফা ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু। তাকে কবরে নামান উমর, উসমান, তালহা এবং তার ছেলে আবদুর রহমান রাদিয়াল্লাহু তা'আলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর কবরকে রাসূল (সাঃ) এর কবরের সাথে একেবারে মিলিয়ে দেয়া হয়েছে।

সমাপ্ত