hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

কাবার প্রান্তে একটি ঘটনা

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু তাঁর নিজের সম্পর্কে বললেন, আমি কাবার কিনারে বসা ছিলাম। সেখানে যায়েদ ইবনে আমরও বসা ছিলেন। এমতাবস্থায় ইবনে আবি সালত সেখান দিয়ে গমন করছিলেন। তখন তিনি বললেন, কিভাবে সকাল করেছ হে কল্যাণের অন্বেষণকারী। তিনি বললেন, মঙ্গলের সাথে। অতঃপর জিজ্ঞেস করলেন, তুমি কি কিছু পেয়েছ? বললেন, না। এবার তিনি বললেন, একনিষ্ঠ দ্বীন ছাড়া যা আছে সবই বাতিল। তুমি কি এমন কোন নবীর সংবাদ শুনেছ যার অপেক্ষা করা হচ্ছে? আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, না।

অতঃপর তিনি বললেন, আমি ওয়ারাকা ইবনে নাওফেলকে খুঁজতে লাগলাম, তিনি অধিকাংশ সময় আকাশের দিকে তাকিয়ে থাকতেন। তিনি অনেক সাহসী ছিলেন। আমি তাঁর কাছে ঘটনা বর্ণনা করলাম। তিনি বললেন, হে ভাতিজা! আমরা কিতাব সম্পর্কে জ্ঞান রাখি। নিশ্চয় আরবের উন্নত বংশ থেকে একজন নবী আসবেন। সেটা হচ্ছে তোমার বংশ। আমি বললাম, সেই নবী সম্পর্কে কিছু বলুন। তিনি বললেন, তিনি অত্যাচার করেন না, অত্যাচারিত হন না এবং তার কাছে কেউ অত্যাচারিতও হন না। অতঃপর যখন নবী (সাঃ) এর আবির্ভাব হলেন, আমি তার প্রতি ঈমান আনলাম এবং তাঁকে সত্যায়ন করলাম। (তারীখুল খুলাফা লিস সুয়ূতী, পৃঃ ৫২)