১
আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬
আমি কখনো মূর্তিকে সিজদা করিনি
সাহাবীদের এক মজলিসে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, আমি কখনো মূর্তিকে সিজদা করিনি। আর তা এই কারণে যে, আমি যখন প্রাপ্তবয়স্ক হলাম তখন আমার পিতা আবু কুহাফা আমার হাত ধরে একটি স্থানে নিয়ে গেলেন, যেখানে অনেক মূর্তি ছিল। তিনি আমাকে বললেন, এগুলো তোমার উপাস্য।
তখন আমি একটি মূর্তির নিকটবর্তী হলাম এবং বললাম, আমি ক্ষুধার্ত আমাকে খাদ্য দাও। কিন্তু সে আমার কোন উত্তর দিল না। আমি আবার বললাম, আমি বস্ত্রহীন আমাকে কাপড় দাও। কিন্তু এতেও সে আমার কোন জবাব দিল না। তখন আমি একটি পাথর তার চেহারার দিকে ছুঁড়ে মারলাম। (আল খুলাফাউর রানি, মাহমুদ শাকির পৃঃ ৩১)
একটি আশ্চর্যজনক সংবাদ
আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু একদিন একটি স্বপ্ন দেখলেন। তখন তিনি শামে অবস্থান করা ছিলেন। স্বপ্নটি একটি পাদ্রীর নিকট বর্ণনা করলেন। পাদ্রী তাকে জিজ্ঞেস করলেন, তুমি কোথা থেকে এসেছ। আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, মক্কা থেকে। আবার জিজ্ঞেস করলেন, তুমি কোন গোত্রের? তিনি বললেন, কোরাইশ গোত্রের।
আবার জিজ্ঞেস করলেন, তুমি কী কর? তিনি বললেন, আমি ব্যবসা করি। এসব শুনে পাদ্রী বললেন, যদি আল্লাহ তোমার স্বপ্ন বাস্তবায়িত করেন। তাহলে তিনি তোমার সম্প্রদায়ের মধ্য থেকে এমন একজন নবী পাঠাবেন যার জীবদ্দশায় তুমি তার সাহায্যকারী হবে এবং তার মৃত্যুর পর তুমি তার খলিফা নির্বাচিত হবে। এটা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু মনে মনে আনন্দিত হলেন। (আল খুলাফাউর রাশিদূন, মাহমুদ শাকির পৃঃ৩৪)