hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৯

লানতকারী হয়ো না

আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহা হতে বর্ণিত। তিনি বলেন, একদা নবী কারীম (সাঃ) আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর পাশ দিয়ে যাচ্ছিলেন। ঐ সময় তিনি তার কতিপয় গোলামকে লানত দিচ্ছিলেন। রাসূল (সাঃ) তার দিকে তাকিয়ে বললেন, “কা’বার প্রভুর শপথ সিদ্দীক এবং লানতকারী এক সাথে হতে পারে না। সেদিন আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু তার কতিপয় দাসকে মুক্ত করে দেন। আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহা বলেন, তারপর তিনি। রাসূল (সাঃ) এর নিকট এসে বলেন, এরূপ আর কখনো করবো না।