১
আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৯৪
আবু বকরের কথা মনে পড়লে ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু কাঁদতেন
ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর নিকট আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর কথা আলোচনা করা হলে তিনি কান্না করতেন এবং বলতেন, যদি আবু বকরের একদিনের আমল আমার সকল দিনের আমলের সমান হতো এবং আমার সকল রাত্রির আমল যদি আবু বকরের এক রাত্রের আমলের সমান হতো, তাহলে কতই না ভালো হতো। রাত্রি হচ্ছে সেই রাত্রি যে রাত্রে তিনি রাসূল-এর সাথে চুর নামক গর্তে অবস্থান করছিলেন। যখন তারা গর্তে পৌঁছলেন, আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তা'আলা আনহুবললেন, হে নবী আল্লাহর কসম! আপনার আগে আমি প্রবেশ করব।
যদি তাতে কোন ক্ষতিকর কোন কিছু থাকে তবে তা আমাকেই স্পর্শ করবে। এরপর তিনি তাতে ঢুকে কিছু ছিদ্র পেলেন। অতঃপর তিনি তাঁর লুঙ্গি ছিড়ে ছিদ্রগুলো বন্ধ করে দিলেন এবং দু'টি গর্ত বাকি ছিল। তাতে তিনি পা রাখলেন। এরপর রাসূল (সাঃ) কে বললেন, প্রবেশ করুন। অতঃপর রাসূল (সাঃ) গর্তের মধ্যে তার মাথা ঢুকালেন। এরপর তিনি একটু ঘুমিয়ে পড়লেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর পায়ে একটি পাথর পড়ে যায়।
কিন্তু তিনি রাসূল (সাঃ) এর ঘুম ভেঙ্গে যাবে এ ভয়ে তাকে জাগাননি। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর শরীর থেকে রাসূল (সাঃ) এর চেহারায় রক্ত পড়ল। তখন রাসূল (সাঃ) জেগে গেলেন। তারপর বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু তোমার কী হয়েছে? তিনি বললেন, আমার মাতা-পিতা আপনার জন্য কুরবান হোক! আমি দংসিত হয়েছি। এরপর রাসূল (সাঃ) তাতে থু থু দিলেন। তখন তিনি সুস্থ হয়ে গেলেন। (আর রিয়াযুন নাযরাহ, ১/৬৮)