১
আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৩৩
কথা না বলার মানতকারী মহিলার প্রতি আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর নসীহত
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু যয়নব নাম্মী কট্টরপন্থী এক মহিলার নিকটে গিয়ে দেখলেন যে, সে কারো সাথে কথা বলছে না। আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু জিজ্ঞাসা করলেন, এই মহিলা কথা বলছে না কেন? উপস্থিত লোকেরা উত্তর দিল যে, সে কারো সাথে কথা না বলার মানত করেছে। এটা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, কথা বর্জন করা অবৈধ। এমনটা জাহেলী যুগের কাজ। উক্ত নসীহত শুনে মহিলা মানত ভঙ্গ করে কথা বলল এবং জিজ্ঞেস করল যে, আপনি কে? তিনি বললেন, আমি একজন মুহাজির। মহিলা আবার প্রশ্ন করল, আপনি কোন গোত্রের মুহাজির?
তিনি বললেন, কুরাইশ গোত্রের। এরপর মহিলা আবার প্রশ্ন করে বসল, কুরাইশ গোত্রের কে আপনি? তিনি কিছুটা বিরক্তির স্বরে বললেন, তুমি তো দেখি অধিক প্রশ্ন কর? অতঃপর সেই মহিলা জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূলের খলিফা! আল্লাহ তায়ালা জাহেলিয়াতের পর যে সত্য ও সঠিক ধর্ম দ্বীনে ইসলাম দান করলেন, এর উপর আমরা কতদিন অটলঅবিচল থাকতে পারব? তিনি উত্তরে বললেন, যতদিন তোমাদের নেতাগণ সঠিক পথ গ্রহণ করে তা গোটা রাষ্ট্রে কায়েম রাখবে। সেই মহিলা পুরনায় প্রশ্ন করল, নেতা আবার কারা? তিনি বললেন, তোমার সম্প্রদায়ের মধ্যে কি বিশিষ্ট ব্যক্তিবর্গ নেই? যাদের কথা জনসাধারণ মেনে চলে? মহিলা বলল, জি আছে। তখন আবু বকর সিদ্দীক বললেন, এরাই হচ্ছেন নেতা। (বুখারী-৩৮৩৪)