hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৫

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন, আপনি সত্য বলেছেন

আবু দারদা বলেন, রাসূল বলেছেন, তোমরা কি আমার সাথী (আবু বকর)-কে আমার জন্য হলেও ছাড় দিতে পার না? আমি বলতাম, হে মানব মণ্ডলী! নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। তোমরা বলতে, আপনি মিথ্যা বলছেন, আর আবু বকর বলতো, আপনি সত্য বলেছেন। (বুখারী, ৪৬৪০)