hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২০

আবু বকরের মৃত্যুর পর ইবনে ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু দুঃখ প্রকাশ করতেন

আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু যখন সফর থেকে আগমন করতেন তখন ঘরে প্রবেশ করার আগে মসজিদে যেতেন এবং দুই রাকাত নামায আদায় করতেন। তারপর নবী (সাঃ) এর কবরে গিয়ে সালাম জানাতেন। তারপর যথাক্রমে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর কবরে গিয়ে সালাম জানাতেন। তিনি যখন ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর কবরে গিয়ে সালাম জানাতেন, তখন বলতেন, আপনি যদি আমার পিতা না হতেন তবে আপনার পূবে আমি আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু কেই সালাম জানাতাম। (রিয়াদুন নাদরাই-১/১৪১)