hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৫

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু ও হুদায়বিয়া সন্ধি

হুদায়বিয়া সন্ধি সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু কথা বলছিলেন। এটা ছিল ইসলামের বড় বিজয়সমূহের মধ্যে একটি বিজয়। মূলত হুদায়বিয়ার চেয়ে অন্য কোন বড় বিজয় ইসলামে আর ছিল না। কিন্তু মানুষের জ্ঞানের স্বল্পতার কারণে সেদিন মুহাম্মদ ও তাঁর রবের বিষয়ে তারা বুঝতে পারেনি। বান্দারা তাড়াহুড়া করে কিন্তু আল্লাহ বান্দার মত তাড়াহুড়া করেন না। তিনি পর্যায়ক্রমে তার উদ্দেশ্যেকে বাস্তবায়ন করেই ছাড়বেন। বিদায় হজ্জের দিন আমি সুহাইল ইবনে আমরকে মানহারের নিকট দেখতে পেলাম।

সে রাসূল (সাঃ) এর কোরবানীর জন্তুটি এগিয়ে দিচ্ছিল। আর রাসূল (সাঃ) নিজ হাতে তা কোরবানী করছেন। এরপর মাথা মুণ্ডণকারী ব্যক্তিকে ডাকা হলো। অতঃপর রাসূল (সাঃ) তার মাথা মুণ্ডণ করলেন। এদিকে আমি সুহাইলের দিকে তাকিয়ে ছিলাম। দেখলাম যে, সে রাসূল (সাঃ) এর চুল গুলো কুঁড়িয়ে নিচ্ছে এবং তার চোখে লাগাচ্ছে। অথচ এই সুহাইল হুদায়বিয়ার সন্ধির সময় বিসমিল্লাহির রাহমানির রাহিম এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখতে বাধা দিয়েছিল। সুতরাং আমি আল্লাহর প্রশংসা করলাম যে, তিনি তাকে ইসলামের দিকে হেদায়াত দিয়েছেন। (কানযুল উম্মাল, ৩০১৩৬)