hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৭

ফাতেমা রাদিয়াল্লাহু তা'আলা আনহা এর মীরাসের দাবি নিয়ে আবু বকর সিদ্দীক এর নিকট আগমন

আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন, ফাতেমা ও আব্বাস আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর নিকট এসে রাসূল (সাঃ) এর পক্ষ থেকে তাদের মীরাসের দাবি উত্থাপন করেন। তখন তারা তাদের ফিদাক এবং তার খাইবার ভূমির অংশের দাবি পেশ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এদেরকে বললেন, আমি রসূল -কে বলতে শুনেছি যে, আমরা নবীগণের পরিত্যাজ্য সম্পদের উত্তরাধীকার কেউ হতে পারবে না। আমরা যা রেখে যাই, তা সদকার মাল হিসেবে গণ্য হবে। আর মুহাম্মাদের পরিবার রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের জীবিকা নির্বাহ করবে। (বুখারী- ৬৭২৬)