hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৪

নবীর সাথে ঐক্যমত পোষণ

হুদায়বিয়ার সন্ধি সংঘটিত হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু মনে প্রাণে একথা বিশ্বাস করে নিলেন যে, নবী (সাঃ) যা করেছেন তা মুসলমানদের জন্য কল্যাণকর হবে। কারণ, তিনি নিজের থেকে কিছু বলেন না। অবশ্যই আল্লাহ তাকে এ ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। তবে ঐতিহাসিকরা বর্ণনা করেছেন যে, হযরত ওমর ইবনে খাত্তাব -ই সম্ভবত সবচেয়ে বেশি মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। তিনি আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল! আমরা কি হক এবং ওরা কি বাতিলের উপর নয়? রাসূল (সাঃ) বললেন, কেন নয়? তিনি বললেন, আমাদের নিহতরা জান্নাত আর ওদের নিহতরা কি জাহান্নামের অধিবাসী নয়? আল্লাহর রাসূল (সাঃ) বললেন, কেন নয়? তিনি বললেন, তবে আমরা কেন দ্বীনের ব্যাপারে অবদমিত হলাম? অথচ আল্লাহ তায়ালা এখনো আমাদের এবং ওদের মধ্যে ফায়সালা করেননি।

আল্লাহর রাসূল (সাঃ) বললেন, খাত্তাবের পুত্র ওমর, আমি আল্লাহর রাসূল। কাজেই আমি আল্লাহর নাফরমানী করতে পারি না। আল্লাহ তায়ালা কি আমাকে বলেননি যে, বায়তুল্লাহ শরীফে নিবেন এবং তাওয়াফ করাবেন? রাসূল (সাঃ) বললেন, কেন নয়? কিন্তু আমি কি বলেছিলাম, আমরা এবারই সফল হব? তিনি বললেন, জ্বি না। রাসূল (সাঃ) বললেন, তবে শোনো, তোমরা অবশ্যই বায়তুল্লাহর কাছে যাবে এবং তার তাওয়াফও করবে।

এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু রুষ্ট ক্রুব্ধ মনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর কাছে গিয়ে রাসূল কে যেসব কথা বলছিলেন, তা বলেন। রাসূল (সাঃ) ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু কে যেরূপ জবাব দিয়েছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সেরূপ জবাবই দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু আরো বললেন, আল্লাহর রাসূলের আঁচল ধরে থাক আল্লাহর কসম, তিনি সত্যের উপর রয়েছেন। (সীরাতুন নাবুবীয়্যাহ লি ইবনে হিশাম, ৩/৩৪৬)