hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২৮

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর সাথে ওমর-এর বিতর্ক

হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর সাথে মুসলমানদের মাঝে সমানভাবে রাষ্ট্রীয় ভাতা দেয়ার ক্ষেত্রে দ্বিমত পোষণ করে বলেন, আপনি কি দু'বার হিজরতকারী ও উভয় কিবলার অভিমুখী হয়ে সালাত আদায়কারীদের মাঝে এবং মক্কা বিজয়ের বছর ইসলাম গ্রহণকারীর মাঝে ভাতার ক্ষেত্রে সমান করে ফেলবেন? এ কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, তারা তো আল্লাহকে সন্তুষ্টি করনার্থে আমল করেছে। সুতরাং তাদের আমলের প্রতিদান ও পুরস্কার আল্লাহর কাছেই রয়েছে। আর দুনিয়া তো আরোহীর পাথেয় স্বরূপ। তাই আমি এই ভাতা সবাইকে সমপরিমাণ প্রদান করছি। (আবু বকর সিদ্দীক লিস সালাবী, পৃঃ ১৮৫)