hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১

আল্লাহ হলেন দুই জনের তৃতীয় জন

আবূ বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হিজরতের সময় গারে সওরে নবী (সাঃ) এর সাথে ছিলাম। আমি একবার মাথা উঁচু করলে দেখতে পেলাম, কুরাইশ অনুচররা পায়চারি করছে। আমি বললাম, হে আল্লাহর নবী ! যদি এদের কেউ দৃষ্টি একটু নিচু করে তা হলে অবশ্যই আমাদেরকে দেখে ফেলবে। তখন নবী (সাঃ) বললেন, হে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু! চুপ কর। আমরা যদিও দু'জন; কিন্তু আমাদের সাথে আল্লাহ তৃতীয় জন আছেন।

যদি তোমরা তাকে সাহায্য না করো, তবে আল্লাহ তো তাকে সাহায্য করেছিলেন যখন কাফিরগণ তাকে বহিষ্কার করেছিল এবং ছিলেন তিনি দু'জনের তৃতীয়জন, যখন তারা উভয়ে গুহার মধ্যে ছিল; সে তখন তার সঙ্গীকে বলেছিল, ‘বিষন্ন হয়ো না, আল্লাহ তো আমাদের সঙ্গে আছেন। অতঃপর আল্লাহ তার উপর তার প্রশান্তি বর্ষণ করেন এবং তাকে শক্তিশালী করেন এমন এক সৈন্যবাহিনী দ্বারা যা তোমরা দেখনি এবং তিনি কাফিরদের কথা হেয় করেন। আল্লাহর কথাই সর্বোপরি এবং আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। (সূরা তাওবা - ৪০)