hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৩

আপনাদের আনন্দে আমাকে শামিল করুন।

একদিন আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু নবী (সাঃ) এর নিকট প্রবেশের অনুমতি চাইলেন। এ সময় দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহা নবী (সাঃ) এর সাথে রাগ করে উচ্চ আওয়াজে কথা বলছেন। এ অবস্থা দেখে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন, হে অমুকের বেটি! রাসূল (সাঃ) এর সামনে উচ্চ আওয়াজে কথা বলছ? তখন নবী কারীম (সাঃ) আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহা কে আড়াল করার জন্য উভয়ের মাঝে দাঁড়ালেন।

তারপর আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বের হয়ে গেলেন। আর নবী (সাঃ) আয়েশার সাথে আপোষ করতে লাগলেন এবং বললেন, তুমি কি দেখনি আমি তোমার ও এ লোকের মধ্যে অন্তরায় হয়েছিলাম। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু আবার ঘরে প্রবেশের অনুমতি চাইলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহা আল্লাহর রাসূল (সাঃ) এর হাসির শব্দ শুনে বললেন, আপনাদের বিবাদের মাঝে যেমন আমাকে শরীক করেছিলেন তেমনি শান্তিতেও আমাকে শরীক করে নিন। (আবু দাউদ, ৪৯৯৯)