hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৭

হে পাখি। তোমার কতইনা সৌভাগ্য

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এক বাগানে প্রবেশ করলেন। তখন একটি বাদবাছি (পাখি) গাছের ছায়ায় অবস্থান করছিল। এটা দেখে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু একটি দীর্ঘশ্বাস নিলেন এবং বললেন, হে পাখি! তোমার কতই না সৌভাগ্য, তুমি গাছ থেকে খাবার সংগ্রহ করছ, গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছ এবং কোন হিসাব ছাড়াই হবে তোমার শেষ পরিণতি। হায় আফসোস! আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু যদি তোমার মতো হতো। (মুস্তাদরাকে হাকীম, ১০৫)