hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৮

রাসূল (সাঃ) সাহাবাদের নিকট জান্নাতে আবু বকরের মর্যাদা সম্পর্কে আলোচনা করছিলেন।

আবদুল্লাহ ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু তা'আলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, সাহাবীগণের এক জামায়েতে রাসূল আসলেন এবং বললেন, আমি রাতে জান্নাতে তোমাদের স্থান প্রত্যক্ষ করেছি। তোমাদের স্থান আমার নিকটই। তারপর রাসূল (সাঃ) আবু বকরের সামনে এসে বললেন, হে আবু বকর! এক লোককে আমি চিনি না কিন্তু তার নাম, পিতা ও মাতার নাম জানি সে জান্নাতের যে দরজার কাছে যাবে তাকে বলা হবে স্বাগতম স্বাগতম প্রবেশ করুন। সালামাহ রাদিয়াল্লাহু তা'আলা আনহা বলেন, হে আল্লাহর রাসূল! নিশ্চয় এটা মর্যাদার ব্যাপার, তাই না? তিনি বলেন, সে ব্যক্তি হলো আবু বকর বিন কুহাফা রাদিয়াল্লাহু তা'আলা আনহু (বাযযার, তাবারানী)