hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০০

উম্মে মুয়াব্বাদের কাছ দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর গমন

বর্ণিত আছে যে, নিশ্চয় উম্মে মুয়াব্বাদের অনেক ছাগল ছিল। আর তা বৃদ্ধি পেতে থাকল। একদা আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু তার পাশ দিয়ে গমন করলেন। তখন তাঁর ছেলে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু কে চিনতে পারল এবং বলল, হে আম্মার! উনি সেই ব্যক্তি যিনি সেই মুবারক ব্যক্তির সাথে ছিলেন।

তখন তিনি উঠে দাড়ালেন এবং বললেন, হে আল্লাহর বান্দা! হিজরতের সময় তোমার সাথে কে ছিল? তিনি বললেন, তুমি তাকে চিন না? বললেন, না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, তিনি তো আল্লাহর নবী। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু তাকে সাথে নিয়ে রাসূল (সাঃ) এর কাছে গেলেন। তখন নবী (সাঃ) তাকে খাবার দিলেন এবং কিছু উপঢৌকন দান করলেন। (সীরাতুন নবুওয়াত লিস সালাবী, ১/৩৫১)