hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৩

আবু বকরের রাগ দমন

আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত। এক ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু-কে গালি দিচ্ছিল। তখন নবী কারীম (সাঃ) বসা ছিলেন। নবী কারীম (সাঃ) অবাক হয়ে মুচকি হাসছিলেন। যখন লোকটি অধিক গালি দিতে লাগল তখন আবু বকর। তার কিছু কথার জবাব দিলেন। এ কারণে নবী কারীম (সাঃ) রাগান্বিত হলেন এবং সে স্থান থেকে চলে গেলেন।

এরপর আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু তার সাথে সাক্ষাত করলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল লোকটি আমাকে গালী দিচ্ছিল আর আপনি বসাছিলেন। যখন আমি উত্তর দিলাম তখন আপনি রাগ করে চলে আসলেন। এ কথা শুনে রাসূল (সাঃ) বললেন, যতক্ষণ তুমি জবাব দাওনি ততক্ষণ পর্যন্ত তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা তার জবাব দিয়েছে, আর যখন তুমি জবাব দিতে শুরু করলে তখন শয়তান এসে গেল। আর আমি শয়তানের সাথে বসে থাকতে চাইনি। (আহমদ, সীলসীলাতুস সহীহা লিল আলবানী, ২২৩১)