hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯২

আল্লাহর কসম আমি দান বন্ধ করব না

আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন, আবূ বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তা'আলা আনহু আত্মীয়তার কারণে মিসতাহ ইবনুে উসাসার জন্য ব্যয় করতেন। আমার পবিত্রতা সম্পর্কে আল্লাহ এসব আয়াত অবতীর্ণ করলে তিনি বলেন, আমি মিসতাহর জন্য কিছুই ব্যয় করব না। কারণ সে আয়েশার বিরুদ্ধে অপবাদ রটিয়েছে। এ সময় আল্লাহ। এ নির্দেশ অবতীর্ণ করেন :

“তোমাদের মধ্যে যারা আল্লাহর নিআমাত প্রাপ্ত ও স্বচ্ছলতার অধিকারী তারা আল্লাহর রাস্তায় আত্মীয়-মিসকীন ও মুহাজিরদেরকে না দেয়ার জন্য যেন শপথ না করে; বরং তাদের উচিত ক্ষমা করে দেয়া ও ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা। তোমরা কি চাও না যে, আল্লাহ তোমাদের মাফ করে দিন। আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান” (সূরা আন-নূর ২২)। তখন আবূ বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, আল্লাহ আমাকে মাফ করে দিন তাই আমি পছন্দ করি। তিনি মিসতাহকে এর আগে যা দিতেন তাই দিতে থাকলেন। (রিজাল ওয়ান নিসা নালা ফীহিম কুরআন, পৃঃ ২৮)