hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫২

আল্লাহ এবং তাঁর রাসূলকে রেখে এসেছি

তাবুকের যুদ্ধের দিন নবী (সাঃ) সাহাবাদেরকে দান করার জন্য উৎসাহ দিলেন। সাহাবীরা দানের ক্ষেত্রে প্রতিযোগিতায় লাগলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এ সম্পর্কে বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এদিন দান করার জন্য আদেশ করলেন। তখন আমি চিন্তা করলাম যে, আমি আবু বকরের চেয়ে আগে থাকব। তাই আমি আমার মালের অর্ধেক নিয়ে গেলাম।

রাসূল (সাঃ) জিজ্ঞেস করলেন, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ? আমি বললাম, এ মাল পরিমাণ সম্পদ রেখে এসেছি। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু তার সমুদয় মাল নিয়ে উপস্থিত হলেন। রাসূল (সাঃ) জিজ্ঞেস করলেন, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ? তিনি বললেন, আমি আল্লাহ এবং তাঁর রাসূল (সাঃ) কে রেখে এসেছি। ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, আমি কোন ব্যাপারেই আবু বকরকে ছাড়িয়ে যেতে পারিনি। এ রকমই ছিল আমাদের নবীর সাথীদের অবস্থা। তাঁরা কল্যাণের কাছে প্রতিযোগিতা করতেন। সুতরাং আমাদের কী অবস্থা? (সুনানে আবু দাউদ, ১৬৭৮)