hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩১

বৃদ্ধার সেবায় মুসলিম বিশ্বের শাসনকর্তা

হযরত ওমর ইবনে খাত্তাব মদীনার পার্শ্ববর্তী মহলার এক অন্ধ বৃদ্ধা মহিলাকে রাতের বেলায় গিয়ে দেখাশুনা করতেন। তিনি সেই বৃদ্ধার পানির ব্যবস্থাসহ অন্যান্য কাজ সম্পন্ন করে দেয়ার ইচ্ছা করতেন। তিনি যখন সেই উদ্দেশ্যে আসেন, তখন দেখা যায় যে, কে জানি অতি গোপনে তার পূর্বেই সেই কাজ সম্পাদন করে চলে যান।

এভাবে অনেক দিন সর্বাত্মক চেষ্টা করা সত্ত্বেও সেই বৃদ্ধার সেবা করার সুযোগ তিনি পাননি। পরিশেষে হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু ওঁৎ পেতে বসে রইলেন। সেই মহান ব্যক্তিটির পরিচয় জানার জন্যে। হঠাৎ দেখতে পান যে, তিনি হচ্ছেন গোটা মুসলিম বিশ্বের শাসনকর্তা আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তা'আলা আনহু। (আবু বকর লি আলী আত তানতাবী, পৃঃ ২৯)