hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৯

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু তাঁর সন্তানের হত্যাকারীর সাথে

তায়েফের দিন আবদুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু তীরের আঘাতে জখম হন। এই জখমের প্রভাবেই তিনি রাসূল (সাঃ) এর ইন্তেকালের চল্লিশ দিন পর মৃত্যুবরণ করেন। তাঁর ওপর নিক্ষিপ্ত তীরটি আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর নিকট ছিল। এটা নিয়ে তিনি সাকিফ গোত্রের নিকট গেলেন। তারপর তিনি এটাকে দেখালেন এবং বললেন, তোমাদের কেউ কি এটা চিনে? তখন সাঈদ ইবনে উবায়েদ বললেন, আমি এই তীর নিক্ষেপ করেছিলাম।

তখন আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, এই তীরের আঘাতে আমার ছেলে আবদুল্লাহ মারা গেছে। সুতরাং সেই আল্লাহর প্রশংসা যিনি তোমার হাতে তাকে শাহাদাৎ এর মর্যাদা দান করেছেন। আর তুমি তার হাতে কাফের অবস্থায় মৃত্যু বরণ করনি। আল্লাহর দয়া দু’জনের প্রতিই রয়েছে। (খুতবু আবু বকর সিদ্দীক, পৃ: ১১৮)