hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪২

আবু বকর উসামার বাহিনীকে বিদায় দেন

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু উসামার বাহিনীকে বিদায় দেয়ার উদ্দেশ্যে হেঁটে সামনে অগ্রসর হন। তখন তাকে উসামা বললেন, হে আল্লাহর রাসূল (সাঃ) এর খলিফা! আল্লাহর কসম, আপনি সওয়ারীতে আরোহন করবেন অন্যথায় আমি সওয়ারী থেকে নেমে যাব। একথা শুনে বললেন, আল্লাহর শপথ, তুমি নামিও না; আর আমি সওয়ারীতে আরোহনও করব না। আর জিহাদের পথে আমার পদদ্বয় ধুলায় ধুসরিত করলে আমার কোন ক্ষতি হবে না। (তারিখুত তাবারী)