hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪

তিনি ছিলেন ফেরাউন সম্প্রদায়ের মুমিন ব্যক্তির চেয়ে উত্তম

আলী ইবনে আবি তালিব একদিন তার সাথীদেরকে জিজ্ঞেস করলেন, ফেরাউন সম্প্রদায়ের মুমিন ব্যক্তি উত্তম, নাকি আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহা উত্তম। একথা শুনে কওমের লোকেরা কান্না শুরু করল। অতঃপর আলী রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, আল্লাহর কসম! ফেরাউন সম্প্রদায়ের পৃথিবী ভর্তি মুমিনদের চেয়ে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহা -এর একটি ঘণ্টা অনেক উত্তম। কেননা, ফেরাউন সম্প্রদায়ের মুমিন ব্যক্তি তাদের ঈমানকে গোপন রেখেছিল। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু তাঁর ঈমানকে প্রকাশ করে দিয়েছিলেন। (বেদায়া ওয়ান নেহায়াহ- ৩/২৭২)