hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১১

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু যেভাবে বিচার করতেন

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর নিকট যখন কোন বিচার আসত, তখন তিনি আল্লাহর কিতাবের দিকে নযর দিতেন। যদি সেখানে ফায়সালা পেয়ে যেতেন, তবে সেভাবেই ফায়সালা দিতেন। আর যদি কুরআনে সেই ফায়সালা না পেতেন, তবে রাসূল (সাঃ) এর সুন্নাতের দিকে দৃষ্টি দিতেন। রাসূল (সাঃ) এর সুন্নতে তা পাওয়া গেলে তিনি সেভাবেই সমাধা করতেন। আর যদি রাসূল (সাঃ) এর সুন্নাতে তা পাওয়া না যেত তবে তিনি বের হয়ে বলতেন, আমার কাছে এরকম এরকম বিচার এসেছে।

এ ব্যাপারে রাসূল (সাঃ) কী ফায়সালা দিয়েছেন তোমার মধ্যে কারো কি জানা আছে। তখন কোন কোন সময় কিছু কিছু লোক আসত এবং রাসূল (সাঃ) এর ফায়সালা শুনিয়ে দিত। তখন আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলতেন, সকল প্রশংসা ঐ সত্ত্বার যিনি আমাদের মধ্যে এমন লোক রেখেছেন, যারা নবীর কথা স্মরণ রেখেছে। যদি এক্ষেত্রেও তিনি ব্যর্থ হতেন, তখন গণ্যমান্য লোকদেরকে নিয়ে ফায়সালা করতেন। (সীরাহ ওয়া মানাকীবে আবু বকর, ১৯৭)