hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৯

আবু বকর ফাতেমা রাদিয়াল্লাহু তা'আলা আনহা এর জানাযায় ইমামতি করেন

একাদশ হিজরীর রমযান মাসের তিন তারিখ মঙ্গলবার রাতে মাগরিব ও এশার সালাতের মাঝামাঝি সময়ে ফাতেমা রাদিয়াল্লাহু তা'আলা আনহা ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর সংবাদ শুনে আবু বকর, উমর, উসমান, যুবায়ের, আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তা'আলা আনহু উপস্থিত হন। অতঃপর জানাযার সালাত পড়ার উদ্দেশ্যে লাশ রাখা হলে আলী রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন, আবু বকর! আপনি ইমামতি করুন।

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, হাসানের বাবা! আপনি তো উপস্থিত আছেনই? এরপর আলী রাদিয়াল্লাহু তা'আলা আনহু পুনরায় বললেন, হ্যা! তবুও আপনাকেই সামনে অগ্রসর হতে হবে। আপনি ছাড়া ফাতেমার নামাযের যানাযার ইমামতি করা সমীচীন হবে না। সুতরাং আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহুকেই ইমামতি করতে হয়। নামায শেষে রাতেই তাকে দাফন করা হয়। (আবু বকর সিদ্দীক লিস সালাবী, পৃঃ ২১১)